S
Syed Shovon1 month ago
WEBSCAM

bKash

সকালে এই নম্বর থেকে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে আমি কিছুক্ষণ হাসলাম—ভাবলাম, এখনো কি এসব হয়! 😂 কিন্তু কিছুক্ষণ আগে আবার কল দিয়ে টাকা ফেরত চাচ্ছে। বললাম, “ভাই, কোনো টাকা তো আসেনি।” তখন বলল, “ব্যালেন্স চেক করেন।” এই বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর আবার কল দিয়ে জিজ্ঞেস করছে, “ব্যালেন্স চেক করেছেন?” 😐 আমি ঠান্ডা মাথায় বললাম, “ভাই, এসব স্ক্যাম অন্য কোথাও গিয়ে করেন।” ব্যস! আমার এই কথা শুনেই উনি রেগে গিয়ে আমাকে গালাগালি শুরু করে দিলেন। 🤦‍♀️😂 🤔সবাইকে সচেতন করার জন্য পোস্টটা করা। এই নম্বরটা চিনে রাখুন—Scammer! ( [PHONE]) সম্ভব হলে নম্বরটিতে রিপোর্টও করে দিন, যাতে অন্য কারও সঙ্গে সত্যিই কোনো ধরনের স্ক্যাম করতে না পারে। সাবধান থাকুন, অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ বা call or link  এর ব্যাপারে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ⚠️

241 comment
bKash  - image 1

Comments (1)

  • Ra fi
    Ra fi1 month ago

    Where is this brother's number?

    0
Phone With Shield

Stay safe on your phone

Avoid fraud and spam with Truecaller

Similar Posts