Bkash Rocket scamবিকাশ রকেট স্ক্যাম
Assalamu Alaikum. I have fallen victim to a very subtle scam. Yesterday, on November 5, 2026, I was caught in a perfect trap set by an organized group of fraudsters and became a victim of cyber fraud. How the incident happened: Yesterday around 12:43 PM, I received a call on my phone from the number [PHONE] claiming to be Star Tech customer care. They referred to a previous shopping reference and told me that a case was mistakenly filed in my name. They asked me to cooperate with the police by providing information. Then, I received a WhatsApp call from the number [PHONE]. The caller introduced himself as Police Superintendent Nuri Alam. Since his WhatsApp profile picture showed a police photo and name, and based on the previous call, I trusted him as a genuine police officer. He informed me that due to the mistaken case in my name, my mobile banking accounts (bKash/Rocket/Nagad) were temporarily blocked and needed to be reactivated. With the intention of cooperating with the police, I followed his instructions in good faith. However, after completing all the steps, I realized I had fallen into a very subtle trap, and they had stolen a total of approximately 125,000 BDT (one hundred twenty-five thousand) from my bKash and Rocket accounts. The call suddenly disconnected, and the fraudsters' numbers were found to be switched off. 🚫 The numbers used for the scam: [PHONE] (WhatsApp) [PHONE] (phone call) I have screenshots of the messages and recordings of the phone calls. When I went to the police station, the Officer-in-Charge was not available, and the duty officer asked me to come the next day. Later, without wasting time, I filed an online General Diary (GD) report.আসসালামু আলাইকুম। খুব সূক্ষ প্রতারণার শিকার হয়ে গেলাম আমি। আমি গতকাল ৫ নভেম্বর ২০২৬ তারিখে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নিখুঁত ফাঁদে পড়ে সাইবার প্রতারণার শিকার হয়েছি। ঘটনা যেভাবে ঘটেছিল: গতকাল দুপুর আনুমানিক ১২:৪৩ এর দিকে আমার ফোনে [PHONE] নাম্বার থেকে স্টার টেক কাস্টমার কেয়ারে আমার পূর্ববর্তী একটা শপিং এর রেফারেন্স টেনে বলা হয় আমার নাম্বারে ভুলক্রমে মামলা দিয়ে দেওয়া হয়েছে। আমি যেন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করি। এর পর [PHONE] নাম্বার থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। কলদাতা নিজেকে পুলিশ সুপার নুরি আলম পরিচয় দেন। তার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে পুলিশের ছবি ও নাম থাকায় এবং পূর্বের কলের প্রেক্ষিতে আমি তাকে আসল পুলিশ কর্মকর্তা ভেবে বিশ্বাস করি। তিনি জানান যে, আমার নামে ভুলবশত একটি মামলা থাকায় আমার মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ) অ্যাকাউন্টগুলো সাময়িক বন্ধ রয়েছে এবং তা সচল করে দিতে হবে। আমি পুলিশকে সহযোগিতা করার উদ্দেশ্যে সরল বিশ্বাসে তার নির্দেশনা অনুযায়ী কাজ করি। কিন্তু সব কাজ শেষে বুঝতে পারলাম আমি একটি অত্যন্ত সূক্ষ্ম ফাদে পা দিয়েছি এবং ওরা আমার বিকাশ ও রকেট অ্যাকাউন্ট থেকে সর্বমোট প্রায় ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা হাতিয়ে নিয়েছে। কল হঠাৎ কেটে যায় এবং প্রতারকদের নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়। 🚫 যে নাম্বারগুলো থেকে প্রতারণা করা হয়েছে: [PHONE] (WhatsApp) [PHONE] (phone call) আমার কাছে মেসেজগুলোর স্ক্রিনশট আছে এবং ফোন কলগুলোর রেকর্ডিং আছে থানায় যাওয়ার পর ওসি সাহেব না থাকায় ডিউটি অফিসার পরের দিন আসতে বলেন। পরে আমি সময় নষ্ট না করে অনলাইনে জিডির আবেদন করি।